1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

টঙ্গীতে পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুন

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জুলাই, ২০২০

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে পরকীয়ার জের ধরে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন। বুধবার (৮ জুন) সকালে টঙ্গীর হিমার দীঘি এলাকার কুদ্দুসের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (৫০) রংপুরের গঙ্গারচর থানার চাঁনবাগ গ্রামের সামসুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন হকার। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি (৪০)কে আটক করেছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এস.আই) বাবুল জানান, দীর্ঘদিন যাবত পরকীয়ার জেরে পারিবারিক কলহে জড়ান এই দম্পতি। ঘটনার দিন সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী বিউটি ক্ষিপ্ত হয়ে স্বামীর গলায় ছুরি চালিয়ে হত্যা করেন। পরে বিউটি তার কারখানায় কাজে যোগ দেন। বেলা ১০টায় কারখানা থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে আসেন। পরে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি।

নিহতের ছেলে আরিফ (১৭) বলেন, মা-বাবা প্রায় সময়ই ঝগড়া করতেন। আজ সকালে আবার ঝগড়া করেন। মা অফিসে যাওয়ার আগেই বাবাকে ছুড়ি দিয়ে গলা কেটে ঘরে তালা বন্ধ করে চলে যান। টঙ্গী পূর্ব থানার (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

– আনু হাসান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com