1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে নিহত ১৫, আহত ৮০

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইসলামাবাদের তারালাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে বিস্ফোরণটি ঘটে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তা মোহাম্মদ আমির বলেন, ‘আহতদের মধ্যে কমপক্ষে ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণের কারণ এখনও নির্ধারণ করা হয়নি। এর আগে গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা বিচার বিভাগীয় কমপ্লেক্সের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com