1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় ডংহাইয়ে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বিস্ফোরণের ঘটনার সঙ্গে সঙ্গে প্রশাসন উদ্ধার কার্যক্রম শুরু করে। চীনে ইতোমধ্যেই নতুন বছরের উৎসবের সময়কাল শুরু হয়েছে এবং এর ফলে আতশবাজি ব্যবহারের নিরাপত্তা নিয়েও সতর্কবার্তা জারি করেছে প্রশাসন।

সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ডংহাই কাউন্টির একটি গ্রামের কয়েকজন ব্যক্তি অনিরাপদভাবে আতশবাজি ব্যবহার করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই কারণে রোববার দুপুর আড়াইটার দিকে দোকানটিতে বিস্ফোরণ ঘটে।

পরে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিস্ফোরণের আগুন বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের পরিবারকে তাদের প্রাণহানির বিষয়ে জানানো হয়েছে।

প্রসঙ্গত, চীনের গ্রামীণ এলাকায় নতুন বছর বা অন্যান্য উৎসবে আতশবাজি ব্যবহারের ঘটনা খুবই সাধারণ। তবে গত কিছুদিন ধরে এই ধরনের দুর্ঘটনার সংখ্যা বেড়েছে।

এই মাসেই চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি বায়োটেক ফ্যাক্টরিতে আটজন নিহত হয়েছেন। এর আগে গত জানুয়ারি মাসের শেষ দিকে পার্শ্ববর্তী অঞ্চলের একটি স্টিল ফ্যাক্টরিতেও বিস্ফোরণে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়।

এদিকে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করেছে। অনিরাপদভাবে আতশবাজি পরীক্ষা চালানো বা দোকানের বাইরে ধূমপান না করার জন্য সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া দেশের সব আতশবাজি উৎপাদনকারী প্রতিষ্ঠানে পূর্ণ নিরাপত্তা যাচাই করার নির্দেশও দিয়েছে চীনের এই মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com