1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

চট্টগ্রাম : চট্টগ্রাম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এমদাদ (৩৮) নামে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছে। শুক্রবার ভোরে মহানগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকায় এই  ঘটনা ঘটে।

গত মঙ্গলবার রাতে বায়েজিদের শেরশাহ কলোনী এলাকায় ছুরিকাঘাতে খুন হয় রিপন নামে এক যুবক। এমদাদ এই রিপন হত্যা মামলার আসামি ছিল।

বায়েজিদ থানার ডিউটি অফিসার এসআই মো. রুবেল জানান,  মাঝিরঘোনা এলাকায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এমদাদকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com