1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক আসামির গায়ের শার্ট নিয়ে নানা প্রশ্ন খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ নালিতাবাড়ীতে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভেসে উঠলো পুকুরে পাচারের উদ্দেশ্যে রাখা ৩২টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

কলাপাড়ায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খাল রক্ষার দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুলাই, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় জলাবদ্ধতা থেকে তিন ফসলি জমি, বসতভিটা, মাছের ঘেরসহ পানি নিষ্কাশনের একমাত্র খাল রক্ষার দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় তিন শতাধিক নারী-পুরুষ।
শুক্রবার বিকেলে ধানখালী ইউনিয়নে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে ঘন্টাব্যপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন কবির গাজী, নজরুল ইসলাম, তৈয়ব আলী, বারেক প্যাদা, আবু জোমাদ্দার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাধীন বিদ্যুৎকেন্দ্র আরপিসিএল’র ঠিকাদারী প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড’র ভূমি উন্নয়ন কাজের অব্যবস্থাপনার ফলে প্রায় ১’শ একর তিন ফসলী জমি, বসতভিটা ও রাস্তা জলাবদ্ধতার কবলে পড়েছে। নষ্ট হয়ে গেছে প্রায় ১০ লক্ষাধিক টাকার ঘেরের মাছ।
বক্তার আরো বলেন, ড্রেনেজ ব্যবস্থা না রেখেই ঠিকাদারী প্রতিষ্ঠান র্নিমানাধীন প্রকল্পের পানি ফসলী জমিসহ ঘেরের মধ্যে দিয়ে নিষ্কাশন করছে। পানির স্রোতের সাথে প্রকল্পের বালু বেড়িয়ে এসে কৃষি জমিতে ব্যহৃত পানি নিষ্কাশনের একমাত্র খালটি ভরাট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে কয়েক’শ কৃষক পরিবার। বিষয়টি একাধিকবার ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জানানো হলেও সমস্যার সমাধান না করে প্রতিদিন কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে দিনদিন ভুক্তভোগীদের সমস্যা আরো প্রকট হচ্ছে।
এ ব্যাপারে আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড’র বিভাগীয় উপ প্রকৌশলী শওকত ওসমান জানান, সম্যসা সমাধানে ইতোমধ্যে স্থানীয় বেশ কয়েক জনের সাথে কথা হয়েছে। বালু অপসারণের লক্ষ্যে কাজ চলমান আছে। দ্রুত’ই যতটুকু সমস্যা আছে তা সমাধান করা হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক জানান, ভুক্তভোগী কৃষকরা লিখিত অভিযোগের মাধ্যমে জানিয়েছে। বিষয়টি ওই কোম্পানির প্রকৌশলি যিনি আছেন তাকে অবহিত করা হয়েছে। এছাড়া সংশ্লিস্ট ইউয়িন চেয়ারম্যানকে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com