1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

লেবাননে ইসরায়েলি হামলায় ৬ জন নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলের দুটি হামলায় অন্তত ৬ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

বুধবার (১৮ মার্চ) ভোরে আবাসিক এলাকা বাসতা ও জুকাক আল-ব্লাত এলাকায় এই হামলা চালানো হয়, যেখানে অনেক বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল। হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘাতের মধ্যে এই হামলা চলানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, এই সংখ্যা প্রাথমিক এবং নিহতদের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।

স্থানীয় গণমাধ্যম জানায়, একটি হামলা রাজধানীর জুকাক আল-ব্লাত এলাকায় একটি আবাসিক ভবনে আঘাত হানে। এই এলাকা সরকারি কার্যালয় ও বেশ কয়েকটি দূতাবাসের কাছাকাছি।

এছাড়া, বৈরুতের কেন্দ্রীয় বাসতা এলাকাতেও আরেকটি হামলা হয়, যেখানে প্রত্যক্ষদর্শীরা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে এএফপি জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com