1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

পাপুয়া নিউ গিনিতে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

প্রবাসের ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউ গিনিতে ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছে। বৃহস্পতিবার পোর্ট মোর্সবে’র গেরেহু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রেডিও নিউ জিল্যান্ড।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহত ওই বাংলাদেশি স্থানীয় একটি সুপার মার্কেটের ব্যবস্থাপক ছিলেন। নিরাপত্তা প্রহরীর পোশাক পরিহিত পাঁচ সশস্ত্র ব্যক্তি সুপার মার্কেটের ভেতরে প্রবেশ করে। তারা সুপার মার্কেটের নিরাপত্তা প্রহরীকে মারধর করে। এ সময় ওই বাংলাদেশি তার কক্ষ থেকে বের হয়ে মার্কেটের ভেতরে প্রবেশ করলে তাকে ছুরিকাঘাত করে হামলাকারীরা।

এ ঘটনায় পুলিশ তিন হামলাকারীকে আটক করে। অবশ্য পরে এদের মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হয়। হত্যার শিকার ওই বাংলাদেশির পরিচয় জানা যায় নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com