1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বাসায় বিদেশি মদ মজুত রেখে সরবরাহ করতেন তারা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে একটি বাসার শয়নকক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বাসায় মদ মজুদ রেখে বিভিন্নস্থানে সরবরাহ করতেন।

শনিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের একলাশপুর গ্রামের মা-মনি নিবাস নামের একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- একলাশপুর গ্রামের মা-মনি নিবাসের বাসিন্দা মো. মাহফুজুর রহমান সাকিব (৩০), চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাসিন্দা হৃদয় সাহা (৩২) এবং আলীপুর গ্রামের বাসিন্দা শিপন চন্দ্র ঘোষ (৩২)।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মা-মনি নিবাসের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। রোববার তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com