1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

নেত্রকোনায় বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে ২০ বরযাত্রী হাসপাতালে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নেত্রকোনা : নেত্রকোনায় একটি বিয়ে বাড়িতে বরযাত্রী গিয়ে খাওয়াকে কেন্দ্র করে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। আনন্দঘন পরিবেশ মুহূর্তেই পরিণত হয়েছে ভোগান্তিতে। কারণ, খাওয়ার পর অন্তত ২০ বরযাত্রী অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ উঠেছে, বিয়ের অনুষ্ঠানে পরিবেশিত খাবার খাওয়ার পরই শুরু হয় পেটের নানা সমস্যা।

সোমবার (৬ এপ্রিল) জেলার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এর আগে, গত রোববার (৫ এপ্রিল) মানসা গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার শুনই এলাকার সিদ্দিক বিশ্বাসের ছেলে মনিরুল ইসলামের বিয়ে করতে বরযাত্রী নিয়ে একই জেলার মোহনগঞ্জ উপজেলার মানসা গ্রামে কনের বাড়িতে যান। সেখানে খাওয়া শেষে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই অনেকের বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথা শুরু হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় অনেক অতিথিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

শুনই গ্রামের নূর মোহাম্মদ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিয়ের দাওয়াত খেয়ে আসার কিছুক্ষণ পরই একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। সবারই বমি আর পেটব্যথা শুরু হয়। অনেকের অবস্থা খারাপ হতে থাকলে আমরা দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, হাসপাতালে বেশ কয়েকজন অসুস্থ মানুষ ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে ফুড পয়জনিং বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণটা পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে।

এদিকে এমন একটি আনন্দঘন আয়োজনে এই ধরনের অনাকাঙ্খিত ঘটনার কারণে অতিথিদের মধ্যে হতাশা নেমে এসেছে। তবে এ বিষয়ে কনেপক্ষের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com