1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

শিবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ১

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুলাই, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার এলাকার ৯নং ওয়ার্ড মর্দানা এলাকায় হাতবোমা বিস্ফোরণে সাইফুদ্দীন ওরফে সাফু (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

নিহত সাইফুদ্দীন ওরফে সাফু মর্দানার আইয়ূব বাজারের মৃত ফজলু মণ্ডলের ছেলে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে মর্দানার পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কার এবং ৬ থেকে ৭টি মোটরসাইকেলের একটি গ্রুপ আইয়ুব বাজার এলাকায় পৌঁছামাত্র ৫-৭টি হাতবোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।

এতে সাইফুদ্দিন মারাত্মকভাবে আহত হন। প্রথমে আহত অবস্থায় তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাইফুদ্দীন মারা যান। হাসপাতাল পুলিশ বক্সের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানিয়েছেন, তাঁর নেতৃত্বে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পাশাপাশি সংঘর্ষের ঘটনায় একজন আহত হবার কথা শোনা গেছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com