1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বেনাপোল স্থলবন্দরে ক্রেনের তার ছিঁড়ে প্রাণ গেলো শ্রমিকের

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

বেনাপোল : বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস করার সময় সময় ক্রেনের তার (স্লিং) ছিঁড়ে শাহজাহান আলী (৫৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় সোহেল হোসেন (৫২) নামে আরও এক শ্রমিক গুরুতর আহত অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাড়ে ৬টায় স্থলবন্দরের টিটিআই মাঠে ভারতীয় ট্রাক থেকে লোহার সিট খালাসের সময় এই ঘটনা ঘটে। বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শাহজাহান আলী বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের আফতাব আলীর ছেলে। আহত সোহেল হোসেনকে (৫২) একই থানার সাদিপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

জানা যায়, দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা বন্দরের দুইজন শ্রমিককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, পথিমধ্যে শাহাজান আলীর মৃত্যু হয়েছে। অপর শ্রমিক সোহেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পলাশ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অসাবধানতাবশত ক্রেনের তার ছিঁড়ে বন্দরের দুইজন শ্রমিক আহত হয়। এর মধ্যে একজন মারা গেছেন। আর একজন চিকিৎসাধীর আছেন। আমরা খোঁজ খবর নিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com