1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

নকলা দারুল উলুম মাদরাসায় ছবক অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নকলা দারুল উলুম মাদরাসায় পবিত্র কুরআনের ইফতেতাহি ও হিফজ ছবক অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ তারা আলম। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কুরআন শিক্ষার শুভ সূচনা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত করা হয়।

এতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। তারা শিশুদের কুরআনের আলোয় নিজেদের গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, এই শিক্ষাই হবে তাদের নৈতিকতা, আদর্শ ও সফল জীবনের মূল ভিত্তি। সবশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com