1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সাবেক ছাত্রনেতার ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

শেরপুর প্রতিনিধি: ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ। বৃহস্পতিবার দুপুরে আমীর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন।

এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জিপিএ-৫ প্রাপ্তিসাপেক্ষে প্রত্যেককে ল্যাপটপ উপহার দেওয়া হবে। ভালো রেজাল্ট প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী পড়ালেখায় কোন সমস্যায় পড়লে সকল সহযোগিতা করার আশ্বস্ত করেন। ছাত্র- ছাত্রীদের লেখাপড়ায় উৎসাহী করতে এমন ঘোষণা দেন।

বাজিতখিলা আমীর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা হেলাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মেজবাউল ইসলাম শিবলু, মোহাম্মদ লাল মিয়া, আব্দুস সাত্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com