1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

শ্রীবরদীতে ছাদেক হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী উপজেলার আলোচিত ছাদেক হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

র‍্যাব জানায়, সিপিসি-১, র‍্যাব-১৪ জামালপুরের একটি আভিযানিক দল র‍্যাব-১১ নরসিংদীর সহযোগিতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে নরসিংদী জেলার পলাশ থানার পাইকসা, দক্ষিণ চরপাড়া ও বাগপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. জজ মিয়া (২৮), সহযোগী মো. বিল্লাল হোসেন ওরফে বিডল (৬০) এবং মোছা. জমিলা খাতুন (৪৭)-কে গ্রেপ্তার করে।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে গত ২৮ মার্চ আপোষ মীমাংসার জন্য গেলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ছাদেক আলী (৭৫)। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে শাহ-জামাল বাদী হয়ে শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল হাই জানান, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এ বিষয়ে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, র‍্যাব গ্রেপ্তারকৃতদের নরসিংদীর পলাশ থানায় হস্তান্তর করেছে। তাদের শ্রীবরদীতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com