1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

প্রতারক কবিরাজের ফাঁদে ২৭ ভরি স্বর্ণালঙ্কারসহ ৬৬ লাখ টাকা খোয়ালো কিশোরী, গ্রেফতার ৩

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

শেরপুর : মা-বাবার অধিক ভালোবাসা পেতে কবিরাজির নামের ভয়ংকর প্রতারকের খপ্পড়ে পড়ে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট ৬৬ লাখ টাকা খুইয়েছে অষ্টম শ্রেণি পড়ুয়া ১৩ বছর বয়সি এক কিশোরী। চাঞ্চল্যকর এই ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুর। গ্রেফতার করা হয়েছে ওই চক্রের তিন সদস্যকে।

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পিবিআই এর পুলিশ সুপার পঙ্কজ দত্ত।

মামলা সূত্রে জানা গেছে, শেরপুরের কাপড় ব্যবসায়ী সাইদুর রহমানের অষ্টম শ্রেণি পড়ুয়া কন্যাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদে ফেলে প্রতারক চক্র। ‘কবিরাজ’ পরিচয়ে তারা ইমু ও টিকটক ব্যবহার করে কিশোরীর সঙ্গে যোগাযোগ করে। বাবা-মায়ের ভালোবাসা পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ‘কবিরাজি খরচ’ বাবদ বিকাশের মাধ্যমে ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা হাতিয়ে নেয়। পরে ঝাড়-ফুঁকের কথা বলে কৌশলে আরও সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায় চক্রটি। পরে পিবিআইয়ের বিশেষ অভিযানে গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে মুছা মিয়া ও রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ এপ্রিল ময়মনসিংহ থেকে মূল হোতা মনির হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার। যার আনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা। চক্রটি ‘কবিরাজ’ ও ‘আল্লাহর দান’ নামে একাধিক ইমু অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষকে টার্গেট করে প্রতারণা করে আসছিল।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, গত ১৭ মার্চ শেরপুর সদর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন ব্যবসায়ী ছাইদুর রহমান। এরপর তদন্ত শুরু করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় এই প্রতারণার রহস্য উদ্ঘাটন সম্ভব হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com