1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

৭২ বোতল ফেন্সিডিলসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রংপুর : রংপুরে ৭২ বোতল ফেন্সিডিলসহ সাজেদুল ইসলাম শোয়েবকে (৩৭) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করেছে পুলিশ। এই খবর জানাজানির পর তাকে দল থেকে বহিষ্কার করেছে সংগঠনটি। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নূর হাসান সুমন।

বহিষ্কৃত সাজেদুল ইসলাম শোয়েব মহানগর স্বেচ্ছাসেবক দলের মাহিগঞ্জ থানা কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন। তাকে গত শনিবার ৭২ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরই শোয়েবকে দল থেকে বহিষ্কার করা হয়।

শনিবার রাতে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্যসচিব নূর হাসান সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. সাজেদুল ইসলাম শোয়েবের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাকে দলের সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সাজেদুল ইসলাম শোয়েবকে ফেন্সিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর নগরীর খাসবাগ থেকে রেলস্টেশনগামী পথে অভিযান পরিচালনা করে সাজেদুল ইসলাম শোয়েবকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৭২ বোতল কোডেন ফসফেটযুক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক শোয়েব দুই দিন আগে কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তি এই মাদক সরবরাহ করে। এই চালানটি ঢাকাগামী ট্রেনের মাধ্যমে অন্য এক ব্যক্তির কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com