1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্ধোধন

  • আপডেট টাইম :: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী :  শেরপুরের শ্রীবরদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহেমদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান সহ হাসপাতালে কর্মরত চিকিৎসকবৃন্দ। উল্লেখ্য শ্রীবরদী উপজেলায় ৩০ হাজার ৯১২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, প্রথম ৮ দিন কমিউনিটি ক্লিনিগুলোতে দেওয়া হবে। পরবর্তী ৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন এই ক্যাম্পেইন চলমান থাকবে। মে মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে এই ১১ দিনের কার্যক্রম। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকেই এই টিকা দিতে হবে। যারা এর আগে হাম-রুবেলার দুটি টিকা পেয়েছে তারাও এই ক্যাম্পেইন এর টিকা গ্রহণ করবে।
যাদের হাম-রুবেলা টিকা গ্রহণের সময় হয়েছে কিন্তু এখনো টিকা প্রদান করা হয়নি তারা আগে ক্যাম্পেইনের টিকা টা গ্রহণ করবেন তারপর ২৮ দিন পর যথারীতি শিডিউল অনুযায়ী এম আর টিকা নিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com