1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বরাদ্দ করা কক্ষে উইপোকা, রাতে না থেকেই সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা

দলীয় সিদ্ধান্ত মেনে নিলেন সুমাইয়া আলম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন শেরপুর-জামালপুর অঞ্চল থেকে সংসদ সদস্য প্রার্থী ও জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম। সোমবার (২০ এপ্রিল) তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক লিখিত বার্তায় এই প্রতিক্রিয়া জানান।

সুমাইয়া আলম বলেন, তিনি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পাননি। এ বিষয়ে তিনি তাঁর সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের মন খারাপ না করার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, “দল যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমি মেনে নিয়েছি। মহান রাব্বুল আল-আমীন যা করেন, তা নিশ্চয়ই মঙ্গলের জন্যই করেন।”

এ সময় তিনি তাঁর পাশে থাকা নেত্রীবৃন্দ, সহযোদ্ধা, আত্মীয়-স্বজন ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের নিঃস্বার্থ সমর্থন আজীবন মনে রাখবেন বলে জানান।

একই সঙ্গে তিনি মনোনয়ন পাওয়া প্রার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, যারা মেধা, যোগ্যতা ও অতীত ত্যাগের স্বীকৃতি হিসেবে মনোনয়ন পেয়েছেন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের জন্য শুভকামনা রইল।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থেকে কাজ করে যাবেন।

উল্লেখ্য যে, ২০ এপ্রিল সোমবার সারাদেশ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com