1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শেরপুরে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় নালিতাবাড়ীর মধুটিলা রেঞ্জ অফিস প্রাঙ্গণে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ৫৩ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে ৮ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক (রেঞ্জ কর্মকর্তা) এসবি তানভীর আহমেদ ইমন, রাংটিয়া সদর বিট কর্মকর্তা মো. আব্দুল করিম এবং স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মো. শাহীন আলম ও মো. দরবেশ আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান সরকারের একটি মানবিক উদ্যোগ। ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি প্রতিরোধে বন বিভাগ আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মধুটিলা রেঞ্জের অন্যান্য বনকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com