1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শেরপুরে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর পৌর এলাকায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে দোকান মালিক ও পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) শেরপুর পৌরসভার সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।

এসময় শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পৌর শহরের ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে শহরের পরিবেশ দূষণ কমানো সম্ভব। এ ক্ষেত্রে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবাইকে সচেতন হয়ে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলাসহ পৌরসভার নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

সভায় শহর পরিচ্ছন্ন রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা জোরদারের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শহরকে পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য রাখতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com