1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মানসিক চাপে নববধূর আত্মহত্যা, থানায় মামলার পর স্বামী কারাগারে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : বিয়ের তিন মাস যেতে না যেতেই শ্বশুরবাড়িতে নানামুখী মানসিক চাপে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁসিতে ঝুলে নববধূ সোহাগীর (১৮) আত্মহননের ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলার খড়খড়িয়াকান্দা গ্রামের সুন্দর আলীর কন্যা সোহাগী আক্তারের সাথে প্রায় তিন মাস আগে পাশের ছালুয়াতলা গ্রামের মজিবর রহমানের ছেলে হাফিজুল ইসলামের বিয়ে হয়। পারিবারিক ওই বিয়ের কিছুদিন পর একসাথে খাওয়া (এক পরিবারে) নিয়ে শ্বশুর-শাশুড়ির সাথে সোহাগীর দ্বন্দ্ব বাঁধে। একপর্যায়ে নবদম্পতি ও শ্বশুর-শাশুড়ি আলাদা হয়ে যান। এ নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে গত ১২ এপ্রিল রবিবার বিকেল পাঁচটার দিকে স্বামী বাড়িতে না থাকার সুযোগে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে নববধূ সোহাগী। এর কিছু সময় পর পরিবারের লোকজন টের পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এদিকে ঢাকায় বসবাসকারী সোহাগীর পিতা সুন্দর আলী বাড়ি ফেরে কন্যাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে মর্মে গত ১৫ এপ্রিল বুধবার নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহাগীর স্বামী হাফিজুল ইসলাম, শাশুড়ি মজিদা বেগমসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

মামলার পর ২০ এপ্রিল সোমবার মামলার আসামীরা আদালতে আত্মসমর্পন করলে আদালত স্বামী হাফিজুল ইসলামের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্যদের জামিন মঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com