1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

নালিতাবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল দুই শতাধিক রোগী

  • আপডেট টাইম :: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নালিতাবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) উপজেলা বিআরডিবি হলরুমে ময়মনসিংহের ডাঃ কে,জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের কারিগরি সহায়তায় এই আয়োজন করে পারি ডেভলপমেন্ট ট্রাস্ট ও সোনালী স্বপ্ন উন্নয়ন সংঘ।

চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও কার্যক্রম পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্পের ম্যানেজার কমল পাল এর সঞ্চালনায় এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জোনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাইম, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম.এ রায়হান ও চক্ষু চিকিৎসা কার্যক্রমে সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বুধবার দিনব্যাপী এই কার্যক্রমে নালিতাবাড়ী উপজেলার অসহায়-দুস্থসহ দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com