1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পরিচালিত মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঝুঁলগাও এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমানের তত্ত্বাবধানে এবং নায়েক নাজমুলের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাতভর অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে উক্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মদের চালানটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—Royal Green (৩৭৫ মি.লি.) ৬১ বোতল, Royal Stage (৩৭৫ মি.লি.) ২৪ বোতল, Iconic White (৩৭৫ মি.লি.) ৪৬ বোতল, Iconic White (৭৫০ মি.লি.) ১২ বোতল এবং ভাঙা অবস্থায় Royal Green (৩৭৫ মি.লি.) ১১ বোতল।

কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, “বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ফেলে পালিয়ে যায়।” তিনি আরও জানান, জড়িতদের শনাক্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com