1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নীলফামারীতে জামাইয়ের লাশ দেখতে গিয়ে প্রাণ গেল শ্বশুরসহ ৩ জনের

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রংপুর-ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার নামক স্থানে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম (৬৫) ও আনোয়ারা বেগম (৫৭)। আহতদের বাড়িও একই গ্রামে।

কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি হারুন অর রশীদ জানান, ওই গ্রামের জহুরুল ইসলামের জামাইয়ের বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তারা একটি মাইক্রোবাসে করে মোকামতলায় যাচ্ছিলেন। শুক্রবার সকাল ৭টার দিকে অবিলের বাজার নামক এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আজিজ ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা জহুরুল ইসলাম ও তার বোন আনোয়ারা নিহত হন। আহত হন মাইক্রোবাসের চালকসহ আরও ৯ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজন মারা যান। তবে তার নাম জানা যায়নি।

কিশোরগঞ্জ দমকল বাহিনীর ইনচার্জ মো. রেদওয়ানুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাই। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com