1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: শিশুসহ ৩ জন আটক

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বুড়ইকুচি গ্রাম থেকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপি ফাঁড়ির বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—রিপন মিয়া (২৫), আব্দুর রাজ্জাক (৩২) এবং শিশু লামিয়া (৯)। তাদের মধ্যে আব্দুর রাজ্জাক শিশুটিকে নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে আব্দুর রাজ্জাক শিশুটিকে নিয়ে এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিজিবিকে অবহিত করে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে যাওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। শিশুটির পরিবারের সদস্যরা ভারতে অবস্থান করেন বলেও জানা গেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, সীমান্ত এলাকায় মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com