1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

তুরস্কে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে মৃত্যু বেড়ে ৪০

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পূর্বাঞ্চলের লেক ভ্যান হ্রদে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। প্রায় তিন সপ্তাহের তল্লাশি অভিযান শেষে বৃহস্পতিবার স্থানীয় সরকারের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু বলেছেন, গত ২৭ জুন লেক ভ্যানে ডুবে যাওয়া নৌকায় অন্তত ৫৫ থেকে ৬০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এই নৌকাডুবির ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে এই হ্রদে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত সাতজনের প্রাণহানি ঘটে। এছাড়া নৌকাডুবির এই ঘটনায় উদ্ধার করা হয় ৬৪ জনকে।

২০১৫ সালে তুরস্ক থেকে গ্রিসে পৌঁছায় ১০ লাখের বেশি অভিবাসনপ্রত্যাশী। যদিও তহবিলের বিনিময়ে অভিবাসনপ্রত্যাশীদের গ্রহণে আঙ্কারা রাজি হওয়ায় ২০১৬ সালে সেই সংখ্যা কমে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com