1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ভারতে নতুন সেনাপ্রধান কে এই রাজা সুব্রামানি

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ৪১ বছরেরও বেশি সামরিক অভিজ্ঞতার অধিকারী লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হলে তার স্থলাভিষিক্ত হবেন সুব্রামানি।

বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি এই পদে আসীন।

সুব্রামানির সামরিক জীবনের শুরু ১৯৮৫ সালের ডিসেম্বরে, ভারতীয় সেনাবাহিনীর অন্যতম পদাতিক রেজিমেন্ট দ্য গারওয়াল রাইফেলসে নবীন অফিসার হিসেবে যোগ দেওয়ার মধ্য দিয়ে। দীর্ঘ কর্মজীবনে ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক কমান্ডের শীর্ষ কর্মকর্তা, স্টাফ ও প্রশিক্ষক পদেও অধিষ্ঠিত হয়েছেন তিনি।

শিক্ষাগত যোগ্যতায়ও সমান উজ্জ্বল এই সেনা কর্মকর্তা। ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া যুক্তরাজ্যের বার্কনেলে জয়েন্ট সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন।

দীর্ঘ সামরিক ক্যারিয়ারে চারটি পদকে ভূষিত হয়েছেন সুব্রামানি — বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com