1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, জরুরি অবস্থা ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াত জেলায় নওরং পুলিশ স্টেশনের কাছে একটি ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। এই মর্মান্তিক ঘটনায় নওরং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে

মঙ্গলবার (১২ মে) নওরং বাজারের একটি ব্যস্ত এলাকায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ এর মুখপাত্র শাদাব খান জানিয়েছেন যে, ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স এবং বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।

পুলিশের জানিয়েছে, সারাই নওরং তহসিলের নওরং বাজারের একটি রিকশার কাছে এই শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। হাসপাতালের প্রশাসন নিশ্চিত করেছে, বিস্ফোরণে নিহত সাতজনের মরদেহ নওরং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিহতদের মধ্যে ট্রাফিক পুলিশের দুজন সদস্য রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছেন। ব্যস্ত বাজার এলাকায় বিস্ফোরণটি ঘটায় সাধারণ পথচারী ও ক্রেতারা সবচেয়ে বেশি হতাহত হয়েছেন।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ ও ধরন খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

প্রাথমিক প্রতিবেদনে বিস্ফোরণটিকে একটি রিকশার কাছে ঘটা দুর্ঘটনা বা হামলা হিসেবে উল্লেখ করা হলেও এর পেছনের মূল কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিস্থিতি এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে এলাকাটি নিরাপদ করার কাজ চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com