1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

থালাপতি’কে শুভেচ্ছা জানাতে ৬৫০ কিলোমিটার হেঁটে চেন্নাই যাচ্ছেন কেরালার দম্পতি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া বিজয় থালাপতির সঙ্গে দেখা করতে ৬৫০ কিলোমিটার পথ হেঁটে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভারতের কেরালার এক দম্পতি। সোমবার (১১ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ৭ মে, কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকার বাসিন্দা মোহাম্মদ রাফি ও তার স্ত্রী সি.পি. উম্মু শাহানামোল তামিলনাড়ুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

থালাপতি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ১০ মে। তবে, হেঁটে যেতে সময় লাগবে এমনটা ভেবে তিন দিন আগেই নতুন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে রওনা দেন এই দম্পতি।

এই দম্পতির দাবি, দীর্ঘদিন ধরেই তারা বিজয়ের ভক্ত। তবে রাজনীতিতে তার উত্থান এবং নির্বাচনে জয়ের পর সরাসরি শুভেচ্ছা জানাতেই এই ব্যতিক্রমী যাত্রার সিদ্ধান্ত নেন তারা।

পেশায় চালক রাফি ও তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্লগ করেন। যাত্রাপথের ভিডিও তারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ভিডিওতে দেখা গেছে, ব্যাগ, তাঁবু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মহাসড়ক ধরে হেঁটে যাচ্ছেন তারা।

তামিলনাড়ুতে প্রবেশ করে চেন্নাইয়ে পৌঁছানোই তাদের লক্ষ্য। প্রতিদিন সকালে যাত্রা শুরু করেন তারা। রাত হলে নিরাপদ স্থানে বিশ্রাম নিয়ে আবার পরদিন ভোরে হাঁটা শুরু করেন এই দম্পতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com