1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় একটি মন্দিরের দেওয়াল ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, প্রতি মঙ্গলবার মার্গুদেবী মন্দিরে বড় জনসমাগম হয় এবং গতকালও তার ব্যতিক্রম হয়নি।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানান, প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যায় ভারী বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেওয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেওয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়। ধসে যাওয়া দেওয়াল ও টিনশেডের তলায় চাপা পড়ে এই ঘটনা ঘটেছে।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তুষার দোশি।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com