1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

দিল্লিগামী চলন্ত ট্রেনে আগুন

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) একটি বগিতে আগুন ধরে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১৭ মে) ভোর প্রায় সাড়ে ৫টার দিকে রাজস্থানের কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেল কর্মকর্তারা জানান, বি-১ নামের বগিটিতে ৬৮ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পরপরই বগিটি ট্রেনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আগুন লাগা বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের তাপে আশপাশের কয়েকটি গাছেও আগুন ছড়িয়ে পড়ে।

যাত্রীদের দ্রুত বগি থেকে নামিয়ে ট্রেনের অন্য বগিতে স্থানান্তর করা হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের কোটা পর্যন্ত এভাবেই নেওয়া হবে। পরে সেখানে বিকল্প বগি সংযুক্ত করা হবে।

১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটির রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লির নিজামুদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল। আগুন লাগার আগে ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com