1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

কাতালোনিয়ার ৪০ লাখ বাসিন্দাকে বাড়িতে থাকার আহ্বান

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী বার্সেলোনাসহ কাতালোনিয়া অঙ্গরাজ্যের প্রায় ৪০ লাখ বাসিন্দাকে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এই অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শুক্রবার এই আহ্বান জানানো হয়েছে।

বাড়িতে থাকার এই আহ্বান অবশ্য লকডাউন আরোপের মতো নয়। তবে গত মাসে স্পেনে করোনার সংক্রমণ কমে আসায় লকডাউন প্রত্যাহারের পর এটি সবচেয়ে কঠোর পদক্ষেপ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

করোনার বিস্তার রোধে রাজ্যে ১০ জনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বার্সেলোনা ও এর উপশহর এবং সেগরিয়া ও নগুয়েরার বাসিন্দাদের অনলাইনে কেনাকাটা সারতে বলা হয়েছে। কেবল কর্মস্থলে, চিকিৎসকের কাছে এবং অতিপ্রয়োজনীয় কর্মকাণ্ডে বাড়ির বাইরে যেতে বলা হয়েছে।

কাতালোনিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আলবা ভারগাস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘একান্ত প্রয়োজন না হলে লোকজনকে আমরা ঘোরাফেরা না করার পরামর্শ দিচ্ছি। এই পদক্ষেপগুলোকে সম্মান জানানো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, লকডাউন এড়ানোর এটাই সবচেয়ে ভালো পদ্ধতি।’

কর্তৃপক্ষ জানিয়েছে, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সীমিত করা হবে। তবে বার্সেলোনার জাদুঘর খোলা থাকবে। এছাড়া বার ও রেস্তোরাঁ খোলা থাকলেও ভেতরে স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেক গ্রাহক বসতে পারবেন।

ইউরোপের যে কয়টি দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম স্পেন। দেশটিতে এ পর্যন্ত ২৮ হাজারের বেশি ভাইরাস আক্রান্ত মারা গেছেন। গত ২১ জুন দেশটিতে লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়। তবে এরপর থেকেই দেশটিতে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com