1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জুলাই মাসের বর্ধিত বেতন হিসেবে ভাতা পাবেন শিক্ষকরা

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : আগামী ১ আগস্ট ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। রোববার (১৯ জুলাই) এ প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে।

অধিদপ্তর বলছে, যেহেতু জুলাই মাসের বেতনের শিক্ষকদের ৫ শতাংশ প্রবৃদ্ধি যুক্ত হয়েছে, তাই জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতা দেওয়া হলে শিক্ষকরা কিছুটা কম টাকা পাবেন। প্রাথমিকভাবে জুলাই মাসকে হিসেবে ধরে অধিদপ্তরগুলো শিক্ষা মন্ত্রণালয়ে ঈদ উৎসবের টাকা ছাড়ের প্রস্তাব পাঠাবে।

তবে, কোনো কারণে যদি ৩১ জুলাই ঈদ উদযাপন হয় তাহলে শিক্ষকদের জুন মাসের বেতন অনুসারে উৎসব ভাতার টাকার পরিমাণ নির্ধারণ করে হবে। পরবর্তী মাসের এমপিওর সঙ্গে বাড়তি টাকা সমন্বয় করে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com