1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ঢাকায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজধানীতে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা
ঈদের দিনসহ পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
এ সময়ে বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি বা ঝড়ের সময় তা অস্থায়ীভাবে দিক পরিবর্তন করে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com