1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পাক সেনাদের গোলাবর্ষণে ৩ ভারতীয় নাগরিকের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : নিয়ন্ত্রণরেখার কাছাকাছি গ্রামগুলোতে বেসামরিকদের লক্ষ্য করে পাকিস্তানের সেনাবাহিনী হামলা চালিয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। শুক্রবার রাতভর গোলাগুলিতে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে তিন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

পুঞ্চ সেক্টরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, শুক্রবার রাতে পুঞ্চ জেলার গুলপুর সেক্টরে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাক সীমান্ত থেকে গোলা ও মর্টার শেল নিক্ষেপ করেছে পাক সেনারা। এর ফলে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।

আমসিপোড়া গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান জানতে পেরে শনিবার ভোরে নিরাপত্তা বাহিনী গ্রামটি ঘিরে ফেলে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় কাশ্মীর উপত্যকায় দু’বার সংঘর্ষের ঘটনা ঘটল।

জম্মু-কাশ্মীরসহ পাকিস্তান সীমান্ত লাগোয়া সব এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে নজরদারি দ্বিগুণ করেছে সেনাবাহিনী। প্রসঙ্গত, জুন মাসে কাশ্মীর উপত্যকায় বিভিন্ন এনকাউন্টারে ৪৮ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com