1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ মে, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) কোচিং সেন্টার ও টিচিং ইউনিভার্সিটি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান নিয়ে প্রশ্ন তুলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার। ইউনিভার্সিটি সিস্টেমটা তৈরি হয় দুটো কাজ করার জন্য। একটা হলো- নতুন জ্ঞান সৃষ্টি করা, তারপর জ্ঞান ছড়িয়ে দেওয়া। এ দুটো সিমুলটেনিয়াসলি করার জন্য ইউনিভার্সিটি তৈরি হয়। তারপর শতক্ষণেক বছর আগে কিছু জায়গায় এটা মডিফাই করা হয় যে, আচ্ছা সব ইউনিভার্সিটি তো আসলে ভালো ইউনিভার্সিটি না, কিছু ইউনিভার্সিটি আসলে কোচিং সেন্টার। কিন্তু ওরা নিজেদের ইউনিভার্সিটি বলতে চায়। তাহলে চলো ওদের জন্য একটা নতুন নামকরণ করি। লাস্ট ৪০-৫০ বছরে এটাকে নামকরণ করা হয় টিচিং ইউনিভার্সিটি। এটা আসলে কোচিং ইউনিভার্সিটি।

তিনি বলেন, বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় সেইম কোচিং ইউনিভার্সিটি। আমি বলি কোচিং সেন্টার। আসল নাম হলো টিচিং ইউনিভার্সিটি। এগুলো টিচিং ইউনিভার্সিটি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম নিয়েও সমালোচনা করে ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন অরিজিন হয় তখন আইডিয়াটা ছিল যে এটা রূপান্তরিত হবে প্রপার ইউনিভার্সিটিতে। আনফরচুনেটলি এটা রূপান্তর হয়নি। আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটি- ব্র্যাক ইউনিভার্সিটি যে পরিমাণ গবেষণা করে তার কানাকড়িও ঢাকা বিশ্ববিদ্যালয় করে না। যেখানে ঢাকা ইউনিভার্সিটি স্টেট সাবসিডাইজড। ঢাকা ইউনিভার্সিটিতে ১০০ এর বেশি মেজর (বিভাগ) আছে যেগুলো সার্টিফিকেট দেয়।

পডকাস্টে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ব্যারিস্টার রাশনা ইমামও অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com