1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে পানামাকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মে, ২০২৬

ঢাকা : ক্যান্টিনে তেলাপোকা থাকায় রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও খাদ্য অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট দল। রোববার (৩১ মে) সন্ধ্যায় হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ জরিমানা করা হয়।

এদিকে আদ দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটিত হয়নি। এ ঘটনায় কারও কোনো গাফলতি রয়েছে কিনা তা উদঘাটনে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত দল।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এ ঘটনায় তাদের কোনো গাফলতি ছিলো না।

এদিকে হাসপাতালটির মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া নোটিশে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি চিকিৎসা সেবার মান যাচাই, অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনার আবেদনও করা হয়েছে।

রোববার স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি, র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com