1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে পানামাকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে ভাইরাল ফেনী জেলা পরিষদের প্রশাসক

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মে, ২০২৬

ফেনী: বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে বিতর্কের জন্ম দিয়েছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার দাবি, মুখ ফসকে কথাটি বেরিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এম এ খালেক বক্তব্য দিতে গিয়ে এমন কথা বলেন।

বক্তব্যটির ছোট একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। নেটিজেনদের কেউ কেউ এমন বক্তব্যকে ‘শিরক’ বলে উল্লেখ করেছেন। অনেকেই আবার এটাকে অনাকাঙ্ক্ষিত ভুল বলছেন।

এ বিষয়ে জানতে চাইলে এম এ খালেক বলেন, ‘অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আমার, আপনার সবার প্রিয় মানুষ কথাটি বলতে গিয়ে মুখ ফসকে এই কথাটি বের হয়ে যায়। সেটাকেই অনেকে ভুলভাবে প্রচার করছে।’

তার দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল একটি অনাকাঙ্ক্ষিত ভুলকে মানুষের মাঝে প্রচার করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com