1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বিস্ময়ের রোববার! খালি চোখেই দেখা যাবে পাঁচটি গ্রহ

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২০

এক্সক্লুসিভ ডেস্ক : অসীম রহস্যমণ্ডিত আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড। বিশাল এ জগতে প্রতিনিয়তই ঘটে চলেছে অসংখ্য মহাজাগতিক ঘটনা। এর হাতেগোনা কয়েকটি হয়তো চোখে পড়ে মানুষের, বাকিগুলো থেকে যায় অজানাই।

রোববার তেমনই এক মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হতে চলেছে পৃথিবীবাসী। এদিন চাঁদের সঙ্গে আরও পাঁচটি গ্রহকে দেখা যাবে একদম খালি চোখে। অর্থাৎ, শত কোটি মাইল দূরের গ্রহগুলো দেখতে কোনও টেলিস্কোপের দরকার পড়বে না।

জানা গেছে, রোববার আকাশে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি- এই পাঁচটি গ্রহকে খালি চোখে দেখা যাবে। তবে এ দৃশ্য দেখতে চাইলে ঘুম থেকে একটু তাড়াতাড়িই উঠতে হবে।

গবেষকরা জানিয়েছেন, খালি চোখে পাঁচটি গ্রহ দেখতে চাইলে সূর্য ওঠার অন্তত এক ঘণ্টা আগে আকাশের দিকে তাকাতে হবে। অবশ্য এবার দেখতে না পারলে দ্বিতীয় সুযোগ আসতে খুব বেশি দেরি হবে না। ২০২২ সালের জুন মাসেই আবারও ঘটবে একই ঘটনা।

মহাকাশ গবেষক জেফরি হান্ট মার্কিন সংবাদমাধ্যম সিনেট-কে জানিয়েছেন, রোববার ভোরে পাঁচটি গ্রহকে নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে দেখা যাবে আকাশে। বুধ গ্রহকে দেখা যাবে উত্তর-উত্তরপশ্চিম দিকে, শুক্র থাকবে পূর্ব-উত্তরপূর্ব আকাশের নিচের দিকে, দক্ষিণ-পূর্বে একাকী দেখা যাবে মঙ্গলকে, আর দক্ষিণ-পশ্চিমে দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com