1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর মারা গেছেন, খবর শুনে বোনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২৬

গাজীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৭ জুন) বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর খবর শুনে তার বোন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

আনিছুর রহমানের ছোট ভাই মুজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে তার ভাই কিডনি, হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিয়মিত তিনি হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করাতেন। আজ ডায়ালাইসিস করাতে হাসপাতালে গেলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর শুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছোট বোন রাশিদা খাতুন (৬২)। হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

আনিছুর রহমান গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি শ্রীপুর পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র ছিলেন। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে তিনি চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হন। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর পর থেকে তাঁকে জনসমক্ষে কম দেখা যেত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com