1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’ বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর ছেলের পদত্যাগ নিখোঁজ ৫ শিক্ষার্থীর ৩ জন উদ্ধার শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ প্রাইভেটকারে মিললো চার কোটি টাকার ইয়াবা, আটক ১ নালিতাবাড়ী থেকে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪ মাদরাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

ইরাকে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২১

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিনিয়া শহরের কাছে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই সড়ক দুর্ঘটনা ও আগুনে অন্তত ২১ জন ইরাকি নাগরিক নিহত এবং আরও ১৯ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) স্থানীয় পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারার বরাতে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় পুলিশ ও চিকিৎসা কর্মকর্তারা জানান, গত রোববার বিকেলে নাসিনিয়া শহরের কাছের একটি ব্যস্ত মহাসড়কে বাসটির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো যানবাহনে তীব্র আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২১ জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এই ভয়াবহ বাস ক্র্যাশের কারণ অনুসন্ধানের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে দ্রুত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন।

নাসিরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন আহত ১৯ জনের মধ্যে অধিকাংশেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তারা শরীরের বিভিন্ন অংশে মারাত্মক অগ্নিদগ্ধ বা পুড়ে যাওয়ার জনিত যন্ত্রণায় ভুগছেন।

পুলিশ জানিয়েছে, বাসের চালক কীভাবে নিয়ন্ত্রণ হারালেন তা জানতে পুরো ঘটনাটির তদন্ত চলছে। উল্লেখ্য, ইরাকে অনিয়ন্ত্রিত গতি, সড়কের জরাজীর্ণ দশা এবং ট্রাফিক আইনের অপর্যাপ্ত প্রয়োগের কারণে প্রতি বছর এই ধরণের মারাত্মক সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি অত্যন্ত সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com