1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দিল্লিতে মুক্তি পেলেন তাবলিগের ৭৯ বাংলাদেশি সদস্য

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির নিজামউদ্দিন মারকাজ মসজিদে ইজতেমায় অংশ নেওয়া ৭৯ বাংলাদেশিকে মুক্তি দিয়েছে ভারতের একটি আদালত। সোমবার ৫ হাজার রুপি জরিমানা প্রদানের শর্তে এ আদেশ দেয় আদালত।

ভিসার শর্তের অপব্যবহার এবং করোনাভাইরাসের সময়ে সরকারের ঘোষিত নীতিমালা অগ্রাহ্য করে ইজতেমায় যোগ দেওয়ার অভিযোগ ছিল ৮২ বাংলাদেশিদের বিরুদ্ধে। চলতি মাসের প্রথম দিকে  দিল্লির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেছিল। ওই সময় তাদের আইনজীবী জানিয়েছিলেন, দোষ স্বীকার করে আদালতে মামলা প্রত্যাহার কিংবা কম দণ্ডের আবেদন করা হবে। অবশ্য ৮২ জনের মধ্যে তিন বাংলাদেশি আদালতের কাছে দোষ স্বীকার করেননি।

বাংলাদেশিদের পক্ষে আইনজীবী অসীমা মান্দলা জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র প্রতাপ সিং প্রত্যেককে পাঁচ হাজার রুপি জরিমানা করে ৭৯ জনকে মুক্তির আদেশ দিয়েছেন। বাকী তিন বাংলাদেশির বিচার কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com