1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা-সংঘর্ষ, গ্রেপ্তার ১৮ কাপ্তাইয়ের সব ইউনিট চালু, উৎপাদন ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ নালিতাবাড়ীতে দিনব্যাপী ডিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৫ নদীর পানি, বন্দরে সতর্কসংকেত প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি ও খাদ্য সংকটে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর মোহনা পরিদর্শনে জেলা প্রশাসক

কাপ্তাইয়ের সব ইউনিট চালু, উৎপাদন ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে টইটম্বুর হয়ে উঠেছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ। হ্রদের যেদিকে চোখ যায়, সেদিকেই শুধু পানি। হ্রদের পানির স্তর বৃদ্ধির ফলে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) পাঁচটি ইউনিটই এখন সচল রয়েছে।

কপাবিকে সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে চলতি বছরের জুন মাস পর্যন্ত এক বা দুটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও চলতি মাসের ৭ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা থেকে কেন্দ্রটির পাঁচটি ইউনিট একযোগে চালু করা হয়। ওই দিন পাঁচটি ইউনিট থেকে মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে কপাবিকের ব্যবস্থাপক (প্রকৌশল) মাহমুদ হাসান দৈনিক ইত্তেফাককে জানান, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত সাত দিনে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বেড়েছে। এর ফলে পানিনির্ভর এই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকেই উৎপাদন বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটিতে মোট ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি জানান, ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪২ মেগাওয়াট করে মোট ৮৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৩০ মেগাওয়াট করে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ৯০ দশমিক ৩১ ফুট (মিন সি লেভেল)। অথচ রুল কার্ভ অনুযায়ী এ সময় পানির স্তর থাকার কথা ৮৫ দশমিক ৪৪ ফুট (মিন সি লেভেল)। উল্লেখ্য, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানিধারণ ক্ষমতা ১০৮ ফুট (মিন সি লেভেল)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com