1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা-সংঘর্ষ, গ্রেপ্তার ১৮ কাপ্তাইয়ের সব ইউনিট চালু, উৎপাদন ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ নালিতাবাড়ীতে দিনব্যাপী ডিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৫ নদীর পানি, বন্দরে সতর্কসংকেত প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি ও খাদ্য সংকটে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর মোহনা পরিদর্শনে জেলা প্রশাসক

নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর মোহনা পরিদর্শনে জেলা প্রশাসক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় এলাকায় চেল্লাখালী নদীর মোহনা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। নদীর পানি স্বাভাবিক অবস্থায় ফিরে এলে সম্ভাব্য ভাঙন ও প্লাবনের ঝুঁকি মোকাবিলায় সড়ক রক্ষায় প্রয়োজনীয় স্থানে বাঁধ নির্মাণ ও জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসক সরেজমিনে এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি দেখতে পান, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর পানির প্রবাহ বিপৎসীমার অনেক ওপরে উঠেছে।

পরিস্থিতি পর্যালোচনার জন্য তিনি তাৎক্ষণিকভাবে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেন।
পরিদর্শনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, পানি স্বাভাবিক অবস্থায় নেমে এলে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বাঁধ নির্মাণ এবং জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে সড়ক রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com