1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা-সংঘর্ষ, গ্রেপ্তার ১৮ কাপ্তাইয়ের সব ইউনিট চালু, উৎপাদন ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ নালিতাবাড়ীতে দিনব্যাপী ডিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৫ নদীর পানি, বন্দরে সতর্কসংকেত প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি ও খাদ্য সংকটে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর মোহনা পরিদর্শনে জেলা প্রশাসক

নালিতাবাড়ীতে দিনব্যাপী ডিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন নালিতাবাড়ী উপজেলায় দিনব্যাপী শিক্ষা, অবকাঠামো, সমাজসেবা, জনসেবা ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৯জুলাই) এসব কার্যক্রম পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

তিনি প্রথমে উপজেলার উত্তর নাকসি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে সেখানে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন।

পরে নালিতাবাড়ী-গাজীরখামার সড়কের গোল্লারপাড় এলাকায় চেল্লাখালী নদীর ভাঙনকবলিত অংশ পরিদর্শন করেন। সড়ক ও নদীভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এরপর জেলা প্রশাসক নালিতাবাড়ী থানা পরিদর্শন করেন।

পরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’-এর আওতায় ছয়জন ভিক্ষুকের মধ্যে পুনর্বাসন সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে তিনজনকে পাঁচটি করে ছাগল এবং অপর তিনজনকে চা ও মনোহারি দোকান পরিচালনার উপকরণ দেওয়া হয়। এছাড়া তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেন।

একই দিনে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ পরিদর্শন শেষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, সীমান্ত এলাকার সমস্যা, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসক উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি ও স্থানীয় সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এমএ রায়হান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রব্বানী, প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা এম.এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সাবেক সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী সফরের শেষ পর্যায়ে তিনি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামের বাসিন্দা মোছা. রুপা বেগমের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন। এ সময় পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক ও শুকনা খাবার প্রদান করেন এবং গৃহনির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com