1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সরকারী চিকিৎসকের বিরুদ্ধে বেসকারী হাসপাতাল দখলের অভিযোগ অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা প্রেমিকের ভাড়া বাসায় প্রেমিকার মৃ’ত্যুর ঘটনায় মামলা দায়ের যৌতুক নিয়ে বিয়ে, গর্ভের দুই সন্তান নষ্টের পর স্ত্রীকে তালাকের অভিযোগ নকলায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত শ্রীবরদীর জানকিখিলায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ জামদানিতে মায়াবতী পূর্ণিমা, রূপে আছে নেশা, চোখে ছলনা

ইরাকে আবারো বিমান হামলা : নিহত ৬

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার ইরানের কাসেম সুলাইমানিকে হত্যার পর শনিবার ভোরে যুক্তরাষ্ট্র আবার বিমান হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করেছে।

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে টাজ রোডে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী পপুলার মোবালাইজেশন মোভমেন্টে সদস্যদের গাড়িবহরে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নতুন এই হামলার খবর জানিয়ে বলেছে, ওই গাড়িবহরে মিলিশিয়া বাহিনীর সিনিয়র বা গুরুত্বপূর্ণ কোনো সদস্য ছিলেন না।

বিবিসি, সিএনএন, আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নতুন এই হামলার খবর ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশ করলেও বিস্তারিত জানাতে পারেনি।

নতুন করে হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মলনে বলেন, ‘যুদ্ধ থামাতেই ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়েছে, যুদ্ধ শুরু করতে নয়। কারণ সুলাইমানি বহু মানুষকে হত্যা করেছে, আরো বড় হামলা চালাতে সুলাইমানি ইরাক থেকে সিরিয়ার দামেস্কে যাওয়ার সময় হামলা করা হয়।’

প্রসঙ্গত, শুক্রবার ইরাকের বাগদাদের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের বিপ্লবী বাহিনীর অভিজাত অংশ কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়। এরপর থেকে ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় আছে যুক্তরাষ্ট্র, উদ্বেগে আছে বিশ্বের  অন্য দেশগুলোও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com