1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

আফগানিস্তানে বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ নিহত ৪৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বিমান হামলায় বেসামরিক নাগরিক ও তালেবান সদস্যসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সরকারি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাস্কান জেলার গভর্নর আলী আহমাদ ফকির ইয়ার বলেছেন, নিহতদের মধ্যে অন্তত আটজন বেসামরিক নাগরিক রয়েছেন। তিনি বলেন, খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছেন।

তালেবান মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে অন্তত দুই দফা বিমান হামলা চালানো হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবারের বিমান হামলায় তারা অংশ নেননি।

আফগানিস্তান স্বাধীন মানবাধিকার কমিশনের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৮৮০টি ঘটনায় ১ হাজার ২১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ৭৪৪ জন।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com