1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সাবরিনার বিরুদ্ধে শিগগিরই চার্জশিট: পুলিশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

ঢাকা: ডা. সাবরিনা জেকেজির চেয়ারম্যান নন, হলেও প্রধান কর্মকর্তা বলে উল্লেখ করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন। তিনি বলেন, ‘এ কারণে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে প্রতারণার যে অভিযোগ উঠেছে, সে দায় তিনি এড়াতে পারেন না। সেভাবে শিগগিরই আদালতে চার্জশিট দেওয়া হবে।’

বুধবার (২২ জুলাই) ডিবি পুলিশের এই অতিরিক্ত কমিশনার এসব কথা বলেন।

এদিকে, সাবরিনার মামলার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরীক্ষার নামে জেকেজির ভুয়া সনদ দেওয়ার প্রমাণ মিলেছে। এখন কাকে, কোন সময় সনদগুলো দেওয়া হয়েছে সেই ভুক্তভোগীদের তালিকা করা হচ্ছে। এজন্য জেকেজি থেকে উদ্ধার হওয়া কম্পিউটারের হার্ডডিস্ক থেকে সেসব নাম নেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের নাম-ঠিকানা বের করে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

অভিযোগ আছে, করোনার প্রর্দুভাব শুরুর পর থেকে ডা. সাবরিনা জেকেজির হেলথ কেয়ারে করোনা পরীক্ষার অনুমোদনের জন্য উঠেপড়ে লাগেন। প্রভাব খাটিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে নমুনা সংগ্রহের অনুমোদন নেন। কিন্তু প্রতিষ্ঠানটি অনুমোদন নিয়ে করোনা পরীক্ষার নামে ভুয়া সনদ বিক্রি শুরু করে। এভাবে প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় ১৫ হাজার ৪৮০টি সনদ বিক্রি করে। প্রতিটি সনদের মূল্য নেওয়া হয় ৩ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা। এই টাকা সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরী তাদের নিজস্ব অ্যাকাউন্টে জমা রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com