1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ককরোচ পার্টির ‘চলো সংসদ’ মিছিলে পুলিশের লাঠিচার্জ, উত্তাল ভারত

  • আপডেট টাইম :: সোমবার, ২০ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির ঘোষিত ‘চলো সংসদ’ পদযাত্রায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র লাঠিচার্জ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই)  ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে পূর্বঘোষিত এই কর্মসূচি শুরু করতেই লাঠি উঁচিয়ে চড়াও হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে রোববার দিল্লি পুলিশ এই পদযাত্রার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে এবং এলাকাটিতে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ বা মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক সতর্কবার্তায় দিল্লি পুলিশ জানিয়েছিল যে আগাম অনুমতি ছাড়া নির্দিষ্ট যন্তর মন্তর এলাকা ব্যতীত অন্য কোথাও যেকোনো ধরনের প্রতিবাদ, মিছিল বা সমাবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আইন মেনে চলতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাধারণ জনগণকে অনুরোধ জানানো হলেও বিক্ষোভকারীরা তা অমান্য করে মিছিল বের করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে গত মে মাসে ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে নামক এক ব্যক্তি সিজেপি গঠন করেন, যা অতি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং বিরোধী রাজনৈতিক দল, শিল্পী ও সুশীল সমাজের সমর্থন লাভ করে।

এর আগে গত শনিবার পুলিশ অনশনরত ৫৯ বছর বয়সী প্রখ্যাত জলবায়ু ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে অসুস্থতার কারণ দেখিয়ে যন্তর মন্তর থেকে হাসপাতালে নিয়ে ভর্তি করায় আজ সোমবারের কর্মসূচিতে বাড়তি উত্তেজনা যোগ হয়।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com