1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

‘দুনিয়া মাথা নত করে, তবে নত করানোর মতো লোক থাকা চাই’

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের পর প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকার শুরুতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শিক্ষার্থীদের অনড় অবস্থানের মুখে আজ শনিবার (২৫ জুলাই) শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হয়েছে।

পদত্যাগের খবর পাওয়ার পরপরই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) অভিজিত দীপকে একটি হিন্দি প্রবাদ উচ্চারণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, বলা হতো এই সরকারে পদত্যাগের কোনো নিয়ম নেই। দুনিয়া ঠিকই মাথা নত করে। শুধু মাথা নত করানোর মতো লোক থাকা চাই। এই কথার মাধ্যমে তিনি তার দল ও বিক্ষোভকারীদের ধৈর্য আর দৃঢ় অবস্থানের কথাই তুলে ধরেছেন।

ভারতের অন্যতম কঠিন ও গুরুত্বপূর্ণ পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’। এর মাধ্যমেই লাখ লাখ তরুণের চিকিৎসক হওয়ার স্বপ্ন শুরু হয়। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছিলেন।

গত সোমবার দিল্লির যন্তর মন্তর থেকে পার্লামেন্ট ভবনের দিকে মার্চ করার সময় বিক্ষোভকারীদের ব্যাপক মারধর করা হয়। এর পর আন্দোলন আরও তীব্র রূপ নেয়। তারা প্রধান তিনটিসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের প্রত্যেককে এক কোটি রুপি ক্ষতিপূরণ এবং বিক্ষোভে অংশ নেওয়া কারও বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com